রাঙামাটির পাঁচটি উচ্চবিদ্যালয় জাতীয়করণের দাবিতে স্মারকলিপি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাঙামাটি জেলার পাঁচ উপজেলার মডেল উচ্চবিদ্যালয়গুলো জাতীয়করণের দাবিতে প্রধানমন্ত্রীর বরাবরে স্মারকলিপি দিয়েছেন শিক্ষকেরা। গত বৃহস্পতিবার জেলা প্রশাসকের মাধ্যমে এ স্মারকলিপি দেন তাঁরা।
উচ্চবিদ্যালয়গুলো হলো: নানিয়ারচর উচ্চবিদ্যালয়, বিলাইছড়ি উচ্চবিদ্যালয়, বরকল উচ্চবিদ্যালয়, কাউখালী পোয়াপাড়া উচ্চবিদ্যালয় ও বাঘাইছড়ি কাচালং উচ্চবিদ্যালয়।
মডেল উচ্চবিদ্যালয় শিক্ষক পরিষদের সভাপতি ও নানিয়ারচর উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক অঙ্গদ চাকমা বলেন, সরকারি করার দাবি জানানো বিদ্যালয়গুলো স্ব স্ব উপজেলায় শিক্ষা ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে আসছে। কিন্তু এসব বিদ্যালয় জাতীয়করণ না করায় নানা অসুবিধা ও সীমাবদ্ধতার মধ্যে শিক্ষা কার্যক্রম চলছে।
শিক্ষকেরা জানান, প্রধানমন্ত্রী শেখ হাসিনা একাধিকবার প্রত্যেক উপজেলায় একটি করে মাধ্যমিক বিদ্যালয় জাতীয়করণের ঘোষণা দিয়েছেন। এ ছাড়াও পশ্চাৎপদ পার্বত্য চট্টগ্রামের মানুষকে দেশের মূল স্রোতোধারায় নিয়ে আসতে সরকারের যে চেষ্টা তা সফল হতে পারে শিক্ষা বিস্তারের মাধ্যমে।