রাঙামাটির সাপছড়িতে বিনা মূল্যে স্বাস্থ্যসেবা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাঙামাটি সদর উপজেলার সাপছড়ি ইউনিয়নে বেসরকারি সংস্থা সেন্টার ফর ইন্টিগ্রেটেড পিপলস ডেভেলপমেন্ট (সিআইপিডি) চার শ দরিদ্র মানুষকে বিনা মূল্যে চিকিৎসাসেবা দিয়েছে। পল্লি কর্ম সহায়ক ফাউন্ডেশনের (পিকেএসএফ) অর্থায়নে পরিচালিত ‘সমৃদ্ধি’ প্রকল্পের আওতায় এ চিকিৎসাসেবা দেওয়া হয়।
সকাল নয়টায় সাপছড়ি ইউনিয়ন পরিষদ ভবনে এই সেবা কর্মসূচি উদ্বোধন করেন রাঙামাটি সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা মো. কামাল হোসেন। এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সাপছড়ি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শ্যামল বিকাশ চাকমা, সিআইপিডির প্রধান নির্বাহী জনলাল চাকমাসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।