প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
প্রতিষ্ঠার শতবর্ষ উদ্যাপন উপলক্ষে ÿ২০ জানুয়ারি রাঙ্গুনিয়া আদর্শ বহুমুখী পাইলট উচ্চবিদ্যালয়ের ওয়েবসাইট উদ্বোধন করা হয়েছে। উদ্বোধন করেন উত্তর জেলা আওয়ামী লীগের নেতা শাহজাহান সিকদার। এ উপলক্ষে বিদ্যালয়ের শিক্ষক মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন প্রধান শিক্ষক এম মিজানুর রহমান। বক্তব্য দেন পরিচালনা পরিষদের সহসভাপতি আইয়ুব রানা, সদস্য মোকারম হোসেন, আবদুল নবী, অশেষ তালুকদার, শিক্ষক রহিম উদ্দিন সিকদার, আবু সায়েম প্রমুখ।
সভায় জানানো হয়, আগামী ২৭ ও ২৮ মার্চ অনুষ্ঠেয় দুই দিনব্যাপী শতবর্ষ উদ্যাপন অনুষ্ঠানের নিবন্ধন কার্যক্রম এই ওয়েবেসাইটের মাধ্যমে পরিচালিত হবে। ওয়েবসাইট ঠিকানা: www.ranguniapilothighschool.com বিজ্ঞপ্তি।