রাঙ্গুনিয়া উচ্চবিদ্যালয়ের শতবর্ষ উদ্যাপন উপলক্ষে প্রস্তুতি সভা
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রাঙ্গুনিয়া আদর্শ বহুমুখী পাইলট উচ্চবিদ্যালয়ের শতবর্ষ পূর্তি অনুষ্ঠান আয়োজনের লক্ষে্য ৩০ আগস্ট বিদ্যালয় মিলনায়তনে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন বিদ্যালয় পরিচালনা পরিষদের সহসভাপতি আইয়ুব রানা।
বক্তব্য দেন প্রাক্তন ছাত্র জিনবোধি ভিক্ষু, সাদেকুন নূর সিকদার, জামাল উদ্দিন, স্বজন কুমার তালুকদার, আসলাম খান, এম মিজানুর রহমান, ইকবাল হোসেন, বিশ্বজিৎ রায় চৌধুরী, দিদারুল ইসলাম, রহিম উদ্দিন সিকদার, আব্বাস হোসাইন, এস এম আনোয়ারুল হক, দিদার আলম, মো. ফারুক প্রমুখ।
সভার সিদ্ধান্ত অনুযায়ী, শতবর্ষ উদ্যাপন কমিটি গঠনের সভা ১১ সেপ্টেম্বর বৃহস্পতিবার বেলা দুইটায় বিদ্যালয় মিলনায়তনে অনুষ্ঠিত হবে। এতে প্রাক্তন ছাত্রছাত্রীদের উপস্থিত থাকার জন্য আহ্বান জানানো হয়। বিজ্ঞপ্তি।