রাঙ্গুনিয়া উচ্চবিদ্যালয়ের শতবর্ষ উদ্যাপন কমিটি গঠন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাঙ্গুনিয়া আদর্শ বহুমুখী পাইলট উচ্চবিদ্যালয়ের প্রতিষ্ঠা শতবর্ষ উদ্যাপনের কমিটি গঠনের লক্ষ্যে এক সভা ১১ সেপ্টেম্বর বিদ্যালয় মিলনায়তনে অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন সাবেক অতিরিক্ত সচিব আবু সালেহ। বক্তব্য দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা সাইফুল ইসলাম মজুমদার, প্রাক্তন ছাত্র নুরুল হক, ছাদেকুন নূর সিকদার, সুমঙ্গল মুৎসুদ্দী, সরোজ কান্তি বিশ্বাস, জিনবোধি ভিক্ষু, সুভাষ চক্রবর্ত্তী, আসলাম খান, জামাল উদ্দিন, নজরুল কাদের, নজরুল ইসলাম, মাজাহেরুল ইসলাম চৌধুরী, বিশ্বজিৎ রায় চৌধুরী, দিদারুল আলম, মো. সেলিম, নুরুল আজিম সিকদার, ইব্রাহীম খলিল, মো. আইয়ুব, আইয়ুব রানা, ইকবাল হোসেন, আবদুল নবী, মোকারম হোসেন, অশেষ তালুকদার, কামাল উদ্দিন আহমেদ, অমলেন্দু ধর, রহিম উদ্দিন সিকদার, মো. আবু সায়েম প্রমুখ।
সভায় সাবেক অতিরিক্ত সচিব আবু সালেহকে সভাপতি ও প্রধান শিক্ষক এম মিজানুর রহমানকে সাধারণ সম্পাদক করে ১১ সদস্যের কার্যকরী কমিটি গঠন করা হয়। বিজ্ঞপ্তি।