রাঙ্গুনিয়া পূজা পরিষদের কমিটি গঠন
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রাঙ্গুনিয়া পূজা পরিষদের সভা ২৯ আগস্ট রাঙ্গুনিয়া মহিলা কলেজ মিলনায়তনে অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন প্রধান নির্বাচন কমিশনার অসীম বরণ সুশীল। বক্তব্য দেন অসীম কুমার শীল, বিজয় কুমার সেন, নির্বানিতোষ সাহা, অঞ্জন বিশ্বাস, সান্তনু বিশ্বাস, প্রদীপ সাহা, দীপক শীল, সমীরণ দেবনাথ, গোপাল শীল, রতন সেন, প্রদীপ নন্দী, টিটু সেন, গোপাল কৃষ্ণ শীল, সুলাল তালুকদার, প্রদীপ শংকর রায় প্রমুখ।
রাঙ্গুনিয়া ১৫টি ইউনিয়ন ও একটি পৌরসভাসহ সব ইউনিয়ন কমিটির সভাপতি ও সম্পাদককে কাউন্সিলর করে বিনা প্রতিদ্বন্দ্বিতায় ৫১ সদস্যের নতুন কমিটি গঠন করা হয়। এতে নির্মল কান্তি দাশকে সভাপতি ও ত্রিদীপ কুমার সাহাকে সাধারণ সম্পাদক করা হয়। বিজ্ঞপ্তি।