রাঙ্গুনিয়া পৌরসভা যুবলীগের সম্মেলন
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রাঙ্গুনিয়া পৌরসভা যুবলীগের সম্মেলন গত ৩১ আগস্ট উপজেলা যুবলীগের সভাপতি সামসুদ্দোহা সিকদারের সভাপতিত্বে তাঁর বাসভবনে অনুষ্ঠিত হয়। এতে রাসেল খানকে সভাপতি, মো. জাফর হোসেনকে সাধারণ সম্পাদক ও মো. নুর আজাদকে সাংগঠনিক সম্পাদক মনোনীত করে ৫১ সদস্যের কমিটি গঠন করা হয়। উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক শেখর বিশ্বাসের সঞ্চালনায় সম্মেলনে অন্যদের মধ্যে বক্তব্য দেন উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আকতার হোসেন খান, উপজেলা যুবলীগের সহসভাপতি রঞ্জন বড়ুয়া, আবুল হাশেম, আশিষ বড়ুয়া, সাংগঠনিক সম্পাদক সাজিবুল ইসলাম সিকদার, পৌর কাউন্সিলর মো. সেলিম, যুবলীগ নেতা খোরশেদ আলম, মো. আজম, মো. বেলাল, আসাদ খান প্রমুখ। বিজ্ঞপ্তি।