রাঙ্গুনিয়ায় গ্রাম ডাক্তারদের মধ্যে সনদ বিতরণ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাঙ্গুনিয়া গ্রাম ডাক্তার ঐক্য কল্যাণ সোসাইটির সনদ বিতরণ অনুষ্ঠান ২৫ জুলাই স্থানীয় পাবলিক হলে অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন সাংসদ হাছান মাহমুদ। অনুষ্ঠান উদ্বোধন করেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা শেখ ফজলে রাব্বী। সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি সেলিম সিকদার। অতিথি ছিলেন সাইফুল ইসলাম মজুমদার, আশীষ কুমার শীল, মিটুল দাশগুপ্ত, শাহজাহান সিকদার, কামরুল ইসলাম, ইদ্রিস আকবর, শামসুল আলম তালুকদার ও আসিফুল আমিন।
হাছান মাহমুদ বলেন, স্বাস্থ্যসেবা সাধারণ মানুষের দোরগোড়ায় পৌঁছে দিয়ে ভিশন ২০২১ বাস্তবায়নে গ্রাম ডাক্তাররা অগ্রণী ভূমিকা পালন করছেন। আলোচনা সভা শেষে গ্রাম ডাক্তারদের হাতে সনদ তুলে দেন অতিথিরা। বিজ্ঞপ্তি।