রাঙ্গুনিয়ায় গ্রামীণ নারী দিবস উপলক্ষে সভা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আন্তর্জাতিক গ্রামীণ নারী দিবস উপলক্ষে রাঙ্গুনিয়া উপজেলা পরিষদ সম্মেলনকক্ষে মতবিনিময় সভা গত ২৮ অক্টোবর অনুষ্ঠিত হয়। দুধপুকুরিয়া সহব্যবস্থাপনা কমিটির সভাপতি গোলাম কবির তালুকদারের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ সাইফুল ইসলাম মজুমদার। ক্লাইমেট রেজিলিয়েন্ট ইকোসিস্টেমস অ্যান্ড লাইভলিহুডস (ক্রেল) প্রকল্পের বাজার উন্নয়ন কর্মকর্তা খাদিজা ইসলামের সঞ্চালনায় সভায় বক্তব্য দেন উপজেলা কৃষি কর্মকর্তা মোহাম্মদ আক্তারুজ্জামান, সাংবাদিক জিগারুল ইসলাম, খুরুশিয়া ফরেস্ট রেঞ্জ কর্মকর্তা কাজী আলাউদ্দীন, ক্রেল কর্মকর্তা অসীম বড়ুয়া, যোগাযোগ কর্মকর্তা অনিন্দিতা চক্রবর্ত্তী, সমবায় কর্মকর্তা মোহাম্মদ আমান উল্লাহ খান, পল্লি উন্নয়ন কর্মকর্তা ফিরোজ উদ্দীন প্রমুখ । শুরুতে ক্রেল প্রকল্পের কার্যক্রম উপস্থাপন করেন জীবিকায়ন কর্মকর্তা কামাল হোসেন। বিজ্ঞপ্তি।