প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
জাতীয় শোক দিবস উপলক্ষে রাঙ্গুনিয়া সদর ইউনিয়ন আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের যৌথ উদ্যোগে ২৭ আগস্ট স্থানীয় শান্তিনিকেতন প্রাথমিক বিদ্যালয় মিলনায়তনে আলোচনা সভার আয়োজন করা হয়। সংগঠনের সভাপতি মো. আলমগীর হোসেনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মো. নুরুল্লাহর পরিচালনায় সভায় প্রধান অতিথি ছিলেন উত্তর জেলা আওয়ামী লীগের শিক্ষা ও মানব সম্পদ–বিষয়ক সম্পাদক বেদারুল আলম চৌধুরী। প্রধান আলোচক ছিলেন উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক শামসুল আলম। অন্যদের মধ্যে বক্তব্য দেন উপজেলা আওয়ামী লীগ নেতা ওসমান গণি চৌধুরী, সিরাজুল করিম সিকদার, মোহাম্মদ ইউনুছ, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি নাছির উদ্দিন, সাধারণ সম্পাদক আবু মনসুর প্রমুখ। বিজ্ঞপ্তি