রাঙ্গুনিয়ায় যুবলীগের শোক র্যালি
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
জাতীয় শোক দিবস উপলক্ষে রাঙ্গুনিয়া উপজেলা যুবলীগের উদ্যোগে গত ৩০ আগস্ট শোক র্যালি বের করা হয়। র্যালিটি বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। পরে রাঙ্গুনিয়া থানার সামনে সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন উপজেলা যুবলীগের সভাপতি শামসুদ্দোহা সিকদার। সাধারণ সম্পাদক শেখর বিশ্বাসের সঞ্চালনায় সমাবেশে প্রধান অতিথি ছিলেন উত্তর জেলা আওয়ামী লীগের ধর্মবিষয়ক সম্পাদক শাহজাহান সিকদার। বক্তব্য দেন ইদ্রিছ আজগর, শামসুল আলম তালুকদার, শেখ ফরিদ চৌধুরী, ওসমান গনি চৌধুরী, ফারুক সিকদার, ইকবাল হোসেন, আকতার হোসেন খান, বি কে চৌধুরী প্রমুখ। বিজ্ঞপ্তি।