রাঙ্গুনিয়ায় স্বেচ্ছাসেবক লীগের সমাবেশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাঙ্গুনিয়া উপজেলা স্বেচ্ছাসেবক লীগের উদ্যোগে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের খুনিদের দেশে ফিরিয়ে এনে ফাঁসি কার্যকর এবং ২১ আগস্টের গ্রেনেড হামলাকারীদের বিচারের দাবিতে ৫ সেপ্টেম্বর সমাবেশ অনুষ্ঠিত হয়।
সংগঠনের সভাপতি নাছির উদ্দিনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আবু মনসুরের পরিচালনায় উপজেলা পাবলিক হলে অনুষ্ঠিত এ সমাবেশে প্রধান অতিথি ছিলেন উত্তর জেলা আওয়ামী লীগের সহসভাপতি বদিউল আলম তালুকদার। বক্তব্য দেন উত্তর জেলা আওয়ামী লীগের ধর্ম–বিষয়ক সম্পাদক শাহজাহান সিকদার, বন ও পরিবেশ–বিষয়ক সম্পাদক কামরুল ইসলাম চৌধুরী, শিক্ষা ও মানব সম্পদ–বিষয়ক সম্পাদক বেদারুল আলম চৌধুরী, স্বাস্থ্য–বিষয়ক সম্পাদক ইদ্রিস আজগর, উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক শামশুল আলম, পৌর আওয়ামী লীগের সভাপতি আসলাম খান, উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি নজরুল কাদের প্রমুখ।
সভায় বক্তারা বলেন, বিএনপি-জামায়াত জোট সরকার আমলের সন্ত্রাস, দুর্নীতি ও দুঃশাসনের কথা বাংলার জনগণ কোনো দিনই ভুলবে না। ১৯৭৫ সালে বঙ্গবন্ধুর খুনি চক্র ও ২১ আগস্টের গ্রেনেড হামলাকারী চক্র এক। অবিলম্বে তাদের শাস্তির মুখোমুখি করতে হবে। বিজ্ঞপ্তি।