রাঙ্গুনিয়া উচ্চবিদ্যালয়ের বার্ষিক পুরস্কার বিতরণী অনুষ্ঠান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাঙ্গুনিয়া আদর্শ বহুমুখী পাইলট উচ্চবিদ্যালয়ের বার্ষিক পুরস্কার বিতরণ ও পৌরসভার মেয়রের সংবর্ধনা উপলক্ষে সম্প্রতি এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের কলা ও মানববিদ্যা অনুষদের ডিন সেকান্দর চৌধুরী। বিদ্যালয় পরিচালনা পরিষদের সভাপতি মো. জামাল উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তব্য দেন সংবর্ধিত অতিথি রাঙ্গুনিয়া পৌরসভার মেয়র শাহজাহান সিকদার। বিদ্যালয়ের প্রাক্তন এই ছাত্র তাঁর মেয়াদকালে বিদ্যালয়ের অবকাঠামোগত উন্নয়নে সহযোগিতা করার আশ্বাস দেন। এতে স্বাগত বক্তব্য দেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক এম মিজানুর রহমান। অতিথি ছিলেন রাঙ্গুনিয়া কলেজের অধ্যক্ষ মো. আবু ইউসুফ, বিদ্যালয় পরিচালনা পরিষদের সদস্য জাফর ছালেক সিকদার, সাবেক সদস্য নীরদ বরণ বড়ুয়া, মো. ইকবাল হোসেন ও মোহাম্মদ হোসেন।
সভায় উপস্থিত ছিলেন সিরাজুল গণি চৌধুরী, নুরুল হক, কামাল উদ্দিন, মো. আইয়ুব, ইউসুফ জামাল, বিদ্যালয় প্রতিষ্ঠাতা পরিবারের সদস্য প্রশান্ত কুমার তালুকদার প্রমুখ। সংবর্ধিত অতিথিকে বিদ্যালয়ের পক্ষ থেকে মানপত্র তুলে দেন শিক্ষক প্রতিনিধি রহিম উদ্দিন সিকদার। বিজ্ঞপ্তি।