রাঙ্গুনিয়া উচ্চবিদ্যালয়ের শতবর্ষ উদ্যাপনের প্রস্তুতি সভা
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রাঙ্গুনিয়া আদর্শ বহুমুখী পাইলট উচ্চবিদ্যালয়ের প্রতিষ্ঠাশতবার্ষিকী উদ্যাপন উপলক্ষে প্রস্তুতি সভা ১২ আগস্ট বিদ্যালয় মিলনায়তনে অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন বিদ্যালয়ের প্রাক্তন ছাত্র শামসুল আলম।
সভায় চলতি বছরের ডিসেম্বর মাসে অনুষ্ঠান উদ্যাপনকে সামনে রেখে প্রস্তুতি নেওয়ার বিষয়ে আলোচনা হয়। এ জন্য পূর্ণাঙ্গ প্রস্তুতি কমিটি গঠনের লক্ষ্যে ৩০ আগস্ট বেলা দুইটায় বিদ্যালয় মিলনায়তনে এক সাধারণ সভার আহ্বান করা হয়েছে। এতে প্রাক্তন ছাত্রছাত্রীদের উপস্থিত থাকার জন্য অনুরোধ জানানো হয়।
সভায় বক্তব্য দেন বিদ্যালয় পরিচালনা পরিষদের সহসভাপতি আইয়ুব রানা, প্রধান শিক্ষক এম মিজানুর রহমান, প্রাক্তন ছাত্র জামাল উদ্দিন, নজরুল ইসলাম, নজরুল কাদের, মো. আইয়ুব, ইকবাল হোসেন, দিদারুল ইসলাম, রহিম উদ্দিন সিকদার, আবু সায়েম প্রমুখ। বিজ্ঞপ্তি।