রাঙ্গুনিয়া উচ্চবিদ্যালয়ের শতবর্ষ উৎসব ২৬ ডিসেম্বর শুরু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাঙ্গুনিয়া আদর্শ বহুমুখী পাইলট উচ্চবিদ্যালয়ের দুই দিনব্যাপী শতবর্ষ উৎসব ২৬ ডিসেম্বর শুরু হচ্ছে। বিদ্যালয় প্রাঙ্গণে আয়োজিত অনুষ্ঠানে প্রথম দিনের কর্মসূচি শুরু হবে সকাল সাড়ে নয়টায়। শুরুতে বের করা হবে শোভাযাত্রা। সকাল ১০টায় উদ্বোধনী পর্ব ও সম্মাননা প্রদান। এতে প্রধান অতিথি থাকবেন সাবেক মন্ত্রী ও রাঙ্গুনিয়ার সাংসদ হাছান মাহমুদ। সভাপতিত্ব করবেন শতবর্ষ উদ্যাপন পরিষদের সভাপতি আবু সালেহ। এ ছাড়া প্রথম দিন রয়েছে স্মৃতিচারণা ও সাংস্কৃতিক অনুষ্ঠান।
দ্বিতীয় দিন ২৭ ডিসেম্বরের কর্মসূচিতে রয়েছে সকাল ১০টায় স্মৃতিচারণা ও আড্ডা। এ ছাড়া থাকবে দিনব্যাপী সাংস্কৃতিক অনুষ্ঠান। এতে বিদ্যালয়ের প্রাক্তন ও বর্তমান ছাত্রছাত্রীদের উপস্থিত থাকার জন্য অনুরোধ জানিয়েছেন উদ্যাপন পরিষদের মহাসচিব ও বিদ্যালয়ের প্রধান শিক্ষক এম মিজানুর রহমান। বিজ্ঞপ্তি।