রাঙ্গুনিয়া উপজেলা জাতীয় পার্টির সভা
রাঙ্গুনিয়া উপজেলা জাতীয় পার্টির সভা ২৪ অক্টোবর মরিয়ম নগর চৌমুহনীর অস্থায়ী কার্যালয়ে অনুষ্ঠিত হয়। উপজেলা কমিটির সদস্যসচিব এ বি এম জিল্লুর রহমানের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা আহ্বায়ক মোহাম্মদ নজরুল ইসলাম। সভায় অন্যদের মধ্যে বক্তব্য দেন মো. রাজু সিকদার, মো. রেজাউল করিম, আবদুস সোবহান, আবদুল গফুর, মো. আব্বাস প্রমুখ।
মোহাম্মদ নজরুল ইসলাম বলেন, জাতীয় পার্টি শান্তির জন্য পরিবর্তনে বিশ্বাসী। জনগণের সেবাকে জাতীয় পার্টি বেশি প্রাধান্য দেয়। ভবিষ্যতে গণমানুষের সেবায় নিয়োজিত হতে পৌরসভা ও ইউনিয়ন পরিষদে প্রার্থী দেবে জাতীয় পার্টি । সৎ ও যোগ্য প্রার্থী বাছাইয়ে ইউনিয়ন ও পৌরসভা কমিটিকে ঢেলে সাজিয়ে দ্রুত সম্মেলনের আয়োজন করা হবে। বিজ্ঞপ্তি।