রাঙ্গুনিয়া উপজেলা পূজা পরিষদের সভা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাংলাদেশ পূজা উদ্যাপন পরিষদ রাঙ্গুনিয়া উপজেলা শাখার সভা সম্প্রতি পৌরসভা মিলনায়তনে অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন কমিটির সভাপতি পংকজ কুমার চৌধুরী।
উপজেলা পূজা কমিটির সাধারণ সম্পাদক শৈবাল চক্রবর্তীর পরিচালনায় সভায় প্রধান অতিথি ছিলেন রাঙ্গুনিয়া উপজেলা কেন্দ্রীয় পূজা পরিষদ নেতা রঘুনাথ দে। বিশেষ অতিথি ছিলেন সাংবাদিক কাঞ্চন মহাজন। প্রধান বক্তা ছিলেন উপজেলা পূজা কমিটির প্রাক্তন সভাপতি সুকোমল বিকাশ শীল।
বক্তব্য দেন নিপন পাল, সুখেন্দু বণিক, সঞ্জিত মহাজন, নিবারণ দাশ, রূপাল নাথ, টিটু তালুকদার, বটন দাশ, সমীরণ কান্তি দত্ত, সমীর চক্রবর্তী, মিরা রানি সেন, দয়াল শীল, অনিল চক্রবর্তী প্রমুখ।
সভায় আসন্ন শারদীয় দুর্গোৎসব উপলক্ষে উপজেলা ও ১৬টি ইউনিয়ন কমিটি গঠনের ব্যাপারে আলোচনা হয়। বিজ্ঞপ্তি।