রাঙ্গুনিয়া ক্লাবের ৫০ বছর পূর্তি উদ্যাপন উপলক্ষে প্রস্তুতি সভা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাঙ্গুনিয়া ক্লাবের ৫০ বছর পূর্তি উদ্যাপন উপলক্ষে এক প্রস্ত্ততি সভা ২৫ সেপ্টেম্বর রোয়াজার হাটস্থ ক্লাব মিলনায়তনে অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন উৎসব উদ্যাপন কমিটির চেয়ারম্যান সাদেক নুর সিকদার। ক্লাবের সাধারণ সম্পাদক মফিজুল ইসলামের সঞ্চালনায় সভায় বক্তব্য দেন রোয়াজার হাট ব্যবসায়ী কল্যাণ সমিতির সভাপতি মোহাম্মদ ইলিয়াছ, জ্যেষ্ঠ সহসভাপতি বিকে লিটন চৌধুরী, সাধারণ সম্পাদক রাসেল চৌধুরী, রাঙ্গুনিয়া ক্লাবের সভাপতি আহমদ খান, ক্লাবের প্রধান সমন্বয়ক আরিফুল ইসলাম চৌধুরী, রাজনীতিক এখতেয়ার হোসেন ব্যবসায়ী নেতা মাহফুজ চৌধুরী, আহমদ সৈয়দ, জাহেদ চৌধুরী, রাঙ্গুনিয়া প্রেস ক্লাব সাধারণ সম্পাদক আব্বাস হোসাইন প্রমুখ।

সভায় ক্লাবের ৫০ বছর পূর্তি উপলক্ষে শোভাযাত্রা, আলোচনা সভা ও একটি ম্যাগাজিন প্রকাশ করার সিদ্ধান্ত হয়। বিজ্ঞপ্তি।