রাঙ্গুনিয়া পোমরা ইউনিয়ন পূজা উদ্যাপন কমিটির সভা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাঙ্গুনিয়ায় পোমরা ইউনিয়ন পূজা উদ্‌যাপন পরিষদের এক সভা ১৪ আগস্ট বেলা তিনটায় অনুষ্ঠিত হয়। সংগঠনের সভাপতি সমীর চক্রবর্তীর সভাপতিত্বে ইউনিয়ন পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত এ সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা পূজা উদ্‌যাপন কমিটির সাবেক সভাপতি সুকোমল বিকাশ শীল। সভায় প্রধান বক্তা ছিলেন সাংবাদিক কাঞ্চন মহাজন। বিশেষ অতিথি ছিলেন উপজেলা পূজা উদ্‌যাপন কমিটির সহসভাপতি নিপন পাল, বাবুল চক্রবর্তী, স্বেচ্ছাসেবক লীগ নেতা কাজী মোহাম্মদ ইউসুফ, চন্দ্রঘোনা ইউনিয়ন পূজা উদ্‌যাপন কমিটির সভাপতি পরিমল দাশ। এতে গীতা পাঠ করেন পরিমল কান্তি শীল। সভা পরিচালনা করেন ইউনিয়ন পূজা উদ্‌যাপন কমিটির সাধারণ সম্পাদক উত্তম কুমার শীল। সভায় সমীর চক্রবর্তীকে সভাপতি ও উত্তম কুমার শীলকে সাধারণ সম্পাদক করে ৫৭ সদস্যের কমিটি ঘোষণা করা হয়। বিজ্ঞপ্তি।