রাঙ্গুনিয়া প্রাথমিক শিক্ষক সমিতির বৃত্তি প্রদান ও বিদায় সংবর্ধনা অনুষ্ঠান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতি রাঙ্গুনিয়া উপজেলা শাখার উদ্যোগে প্রাশিস মেধাবৃত্তি প্রদান ও অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকাদের বিদায় সংবর্ধনা অনুষ্ঠান ৯ নভেম্বর স্থানীয় একটি কমিউনিটি সেন্টারে অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি মো. আক্কাস। প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান মুহাম্মদ আলী শাহ। বিশেষ অতিথি ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান রেহেনা আখতার বেগম।
বক্তব্য দেন সংগঠনের সাধারণ সম্পাদক মোহাম্মদ ইউছুফ, পরীক্ষা নিয়ন্ত্রক শান্তনু বিশ্বাস, শিক্ষানুরাগী মো. জসিম উদ্দীন তালুকদার, আহম্মদ সৈয়দ তালুকদার, মো. রহিম উদ্দীন, অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক কাজী মো. ইউসুফ, শিক্ষক মো. আয়ুব আলী, দেবাশীষ মুৎসুদ্দী, মো. শাহ আলম, সনচয়ন বড়ুয়া, ছোটন বড়ুয়া, প্রদীপ নন্দী, কনক দাশ প্রমুখ।
অনুষ্ঠানে বৃত্তিপ্রাপ্ত ২৬৭ শিক্ষার্থী ও ২০ জন অবসরপ্রাপ্ত শিক্ষক- শিক্ষিকার মধ্যে সনদপত্র, ক্রেস্ট ও পুরস্কার তুলে দেন অতিথিরা। বিজ্ঞপ্তি।