রাঙ্গুনিয়া মহিলা কলেজে প্রকৌশলী কাদের এহসারের শোকসভা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাঙ্গুনিয়া মহিলা কলেজের উদ্যোগে কর্ণফুলী গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানির উপমহাব্যবস্থাপক প্রকৌশলী কাদের এহসারের শোকসভা গত মঙ্গলবার কলেজ মিলনায়তনে অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন অধ্যক্ষ মো. ছরোয়ার ছালেক সিকদার। শিক্ষক পরিষদের সম্পাদক লিটন চক্রবর্তীর পরিচালনায় সভায় বক্তব্য দেন অধ্যাপক শ্যামলী বড়ুয়া, লাকী রাণী দাশ, মৌসুমী তালুকদার, অসীম কুমার শীল, মানব মিত্র বড়ুয়া, সৈয়দা হুরে জান্নাত, দেবাশীষ চন্দ্র গুহ, গিয়াস উদ্দীন, আরজু চৌধুরী, ফজলুল কাদের, রফিকুল ইসলাম, সাখাওয়াত হোসাইন, প্রদর্শক সমর কান্তি বড়ুয়া, জেসমিন পায়রা সিকদার, তরী বড়ুয়া, সঞ্জয় বড়ুয়া, সহগ্রন্থাগারিক জুলিয়ানা ছাদেক প্রমুখ। উল্লেখ্য, কাদের এহসার ২১ মার্চ ঢাকাস্থ হার্ট ফাউন্ডেশনে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন। তাঁর বয়স হয়েছিল ৫৪ বছর। তিনি রাঙ্গুনিয়া মহিলা কলেজের অধ্যাপক শারমিন খালেকের স্বামী। বিজ্ঞপ্তি।