রাঙ্গুনিয়া স্বাস্থ্য কমপ্লেক্স বখাটেমুক্ত করার দাবি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আলোকিত চট্টগ্রামে ৪ জুলাই ‘বখাটের ভয়ে নারীরা হাসপাতাল ছাড়া’ শিরোনামে প্রকাশিত সংবাদটি এলাকায় ব্যাপক আলোচিত হয়েছে। স্বাস্থ্য কমপ্লেক্সে বখাটের তৎপরতায় উদ্বেগ প্রকাশ করেছে স্থানীয় বিভিন্ন সংগঠন। রাঙ্গুনিয়া উপজেলা ক্লায়েন্ট অ্যাসোসিয়েশন ১০ জুলাই স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে প্রতিবাদ সভা ও মানববন্ধন করে। এতে বক্তব্য দেন সংগঠনের সভাপতি অ্যাডভোকেট রেহেনা আকতার, সাধারণ সম্পাদক মোকাররম হোসেন, স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা বিজন কান্তি বিশ্বাস, মো. আইয়ুব প্রমুখ। বক্তারা অবিলম্বে স্বাস্থ্য কমপ্লেক্স এলাকা সন্ত্রাসী ও বখাটেমুক্ত করার দাবি জানান।