রাঙ্গুনিয়ার বিভিন্ন বিহারে বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধন
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রাঙ্গুনিয়া উপজেলার ফলহারিয়া সদ্ধর্মালংকার, সৈয়দবাগী কেন্দ্রীয় ধর্মচক্র ও ইছাখালী অশোকারাম বিহারে সম্প্রতি বৃক্ষরোপণ কর্মসূচি পালন করা হয়। কর্মসূচির উদ্বোধন করেন বৌদ্ধ ধর্মীয় কল্যাণ ট্রাস্টের সাবেক ট্রাস্টি সনত তালুকদার। এ উপলক্ষে অধ্যক্ষ সত্যানন্দ মহাথেরোর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তব্য দেন সাবেক ট্রাস্টি সনত তালুকদার, সুমিত্র বিকাশ বড়ুয়া, জয়সেন বড়ুয়া, বিধু মুৎসুদ্দী প্রমুখ। বিজ্ঞপ্তি।