রাঙ্গুনিয়ার শ্রীরামকুঞ্জে মহোত্সব

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

‘ঠাকুর রামচন্দ্র দেবের ঐশ্বরীয় জীবনাদর্শ চর্চা ও ধারণের মাধ্যমে মানুষ তার নৈতিক চরিত্রের অবক্ষয় রোধ করতে পারে। মনুষ্যত্ব অর্জনের জন্য প্রয়োজন সত্যের অনুশীলন। সত্যবাদীরাই সমাজ পরিবর্তন করতে পারে।’গত ২৪ ডিসেম্বর রাঙ্গুনিয়া পৌরসভার সৈয়দবাড়ি গ্রামের শ্রীরামকুঞ্জের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ধর্মসভায় বক্তারা এসব কথা বলেন। চন্দন দাশের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন অধ্যক্ষ সন্তোষ ভূষণ দাশ। বক্তব্য দেন অধ্যাপক স্বপন কুমার চৌধুরী, বি বি চৌধুরী ও অধ্যক্ষ পার্থ প্রতিম চৌধুরী। বিজ্ঞপ্তি।