রাঙ্গুনিয়ায় আগুনে পুড়ে গেছে দুটি দোকান
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রাঙ্গুনিয়া উপজেলার লালানগর ইউনিয়নের ওয়াহিদ আকবর সিকদারপাড়া গ্রামে দুটি মুদির দোকান আগুনে পুড়ে গেছে। গত ১২ জুলাই গভীর রাতে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এলাকাবাসী জানান, ইউনিয়নের সাবেক ইউনিয়ন পরিষদ (ইউপি) সদস্য লেয়াকত আলীর মুদির দোকানে অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়। প্রতিবেশীরা এগিয়ে এসেও আগুন নেভাতে পারেনি। ফলে পাশের আরও একটি মুদির দোকান পুড়ে যায়। লেয়াকত আলী জানান, বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে অগ্নিকাণ্ডের সূত্রপাত ঘটতে পারে। এতে দুটি মুদির দোকানের প্রায় ১০ লাখ টাকার মালামাল ভস্মীভূত হয়।