রাঙ্গুনিয়ায় উদীচী শিল্পীগোষ্ঠীর প্রতিষ্ঠাবার্ষিকী উদ্যাপন
বাংলাদেশ উদীচী শিল্পীগোষ্ঠী রাঙ্গুনিয়া উপজেলা সংসদের উদ্যোগে সংগঠনের ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উদ্যাপন উপলক্ষে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান সম্প্রতি চন্দ্রঘোনা চাষি গণবিদ্যালয় মিলনায়তনে অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন সংগঠনের আহ্বায়ক তপন কান্তি দাশ। যুগ্ম আহ্বায়ক দেবাশীষ মুৎসুদ্দীর সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউটের সহযোগী অধ্যাপক উদিতি দাশ। বিশেষ অতিথি ছিলেন উদীচী চট্টগ্রাম জেলা সাধারণ সম্পাদক শীলা দাশ গুপ্তা, সহসাধারণ সম্পাদক মনীষ দাশ ও প্রকৌশলী প্রকাশ ঘোষ।
বক্তব্য দেন বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতি রাঙ্গুনিয়া উপজেলার সাধারণ সম্পাদক মোহাম্মদ ইউছুফ, পাক্ষিক রূপালী রাঙ্গুনিয়া-এর সম্পাদক এনায়েতুর রহিম, বাংলাদেশের কমিউনিস্ট পার্টি রাঙ্গুনিয়া উপজেলার সভাপতি প্রমোদ বড়ুয়া, সাবেক ছাত্রনেতা ফরিদ আহমেদ, মানবাধিকার বাস্তবায়ন সংস্থা রাঙ্গুনিয়া উপজেলা সাধারণ সম্পাদক বঙ্কিম দাশ প্রমুখ।
পরে উদীচীর শিল্পীদের অংশগ্রহণে অনুষ্ঠিত সাংস্কৃতিক অনুষ্ঠানের সংগীত পরিচালনা করেন পল সুদীপ ব্যাপারী। কবিতা আবৃত্তি করেন নূরজাহান বেগম ও আবদুল কাদের। বিজ্ঞপ্তি।