রাঙ্গুনিয়ায় কীটনাশকযুক্ত মশারি বিতরণ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ম্যালেরিয়া নিয়ন্ত্রণে রাঙ্গুনিয়ার বিভিন্ন এলাকায় ১৬ হাজার কীটনাশকযুক্ত মশারি বিতরণ করেছে বেসরকারি সংস্থা ইপসা। গত ৩১ মার্চ মশারি বিতরণ শেষ হয়। এটি শুরু হয় ১৩ মার্চ।সংস্থার উপজেলা ব্যবস্থাপক জিগারুল ইসলাম জানান, তাঁরা এর আগে রাঙ্গুনিয়ার বিভিন্ন এলাকায় ২৩ হাজারেরও বেশি কীটনাশকযুক্ত মশারি বিতরণ করেন। এতে ম্যালেরিয়া রোগে মৃত্যুর হার শূন্যের কোটায় নেমে আসে। আক্রান্তের হার নেমে আসে পাঁচ ভাগে। ফলে ম্যালেরিয়া রোগ নিয়ন্ত্রণে সংস্থাটি রাঙ্গুনিয়ায় আরও ১৬ হাজার মশারি বিতরণের উদ্যোগ নেয়। বন ও পরিবেশ প্রতিমন্ত্রী হাছান মাহমুদ গত ২৭ মার্চ উপজেলার কোদালা ইউনিয়নের হতদরিদ্র পরিবারের সদস্যদের মাঝে এক হাজার কীটনাশকযুক্ত মশারি বিতরণ করেন। তিনি এ সময় বলেন, ইপসা ম্যালেরিয়া আক্রান্তদের চিকিৎসাসেবার পাশাপাশি কীটনাশকযুক্ত মশারি ব্যবহারে মানুষকে সচেতন করে তুলেছে। ফলে ম্যালেরিয়া নিয়ন্ত্রণে বড় ধরনের সফলতা এসেছে রাঙ্গুনিয়ায়।