রাঙ্গুনিয়ায় কৃতী শিক্ষার্থী সংবর্ধনা অনুষ্ঠান
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রাঙ্গুনিয়ায় জেএসসি ও পিএসসিতে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠান গত শনিবার উপজেলা সদরের একটি কমিউনিটি সেন্টারে অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সারেং ট্রাস্টের চেয়ারম্যান মো. শামীম চৌধুরী। প্রধান অতিথি ছিলেন রাঙ্গুনিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ সাইফুল ইসলাম মজুমদার।
বক্তব্য দেন সাবেক ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান জাহাঙ্গীর আলম চৌধুরী, রাঙ্গুনিয়া উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক মিজানুর রহমান, চন্দ্রঘোনা আইডিয়াল কেজি স্কুলের পরিচালক দ্বীন মোহাম্মদ, সমাজসেবী কুতুব উদ্দিন প্রমুখ।
অনুষ্ঠানে রাঙ্গুনিয়ার বিভিন্ন বিদ্যালয় থেকে জেএসসিতে জিপিএ-৫ পাওয়া ২১১ এবং পিএসসির ৪৯৯ জন শিক্ষার্থীর মধ্যে ক্রেস্ট, সনদপত্র ও নগদ টাকা বিতরণ করা হয়। —রাঙ্গুনিয়া সংবাদদাতা