রাঙ্গুনিয়ায় কৃষকদের কলের লাঙল ও নলকূপ বিতরণ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রাঙ্গুনিয়া উপজেলার পোমরা ও পারুয়া ইউনিয়নের কৃষকদের মধ্যে সাতটি কলের লাঙল (পাওয়ার টিলার) ও ২০টি গভীর নলকূপ বিতরণ করেছে বেসরকারি সংস্থা আরডিআরএস (রংপুর-দিনাজপুর রুরাল সার্ভিস)। এ উপলক্ষে ১১ জুলাই আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন পৌর মেয়র খলিলুর রহমান চৌধুরী। তিনিবলেন, ‘আরডিআরএস সুবিধাবঞ্চিত এসব কৃষককে আধুনিক কৃষি উপকরণ দিয়ে দেশের খাদ্য উৎপাদনে ভূমিকা রাখছে।’ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন প্রকল্পের মাঠ সমন্বয়কারী মজিবর রহমান। তিনি বলেন, ‘উৎপাদন বাড়াতে আরডিআরএস খাদ্যনিরাপত্তা কর্মসূচির আওতায় রাঙ্গুনিয়া উপজেলার প্রায় এক হাজার দরিদ্র কৃষক পরিবারকে সহায়তা করছে।’