রাঙ্গুনিয়ায় গুণীজন সংবর্ধনা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাঙ্গুনিয়ার শান্তিনিকেতন প্রাক্তন ছাত্রছাত্রী পরিষদের উদ্যোগে সমপ্রতি রামকৃষ্ণ সেবাশ্রম প্রাঙ্গণে গুণীজন সংবর্ধনা ও সংগীতানুষ্ঠানের আয়োজন করা হয়। প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের প্রাচ্যভাষা বিভাগের শিক্ষক জিনবোধি ভিক্ষু। বিশেষ অতিথি ছিলেন মজুমদারখীল উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক সুজিত কুমার বিশ্বাস ও প্রদীপ কুমার নন্দী। রাখাল চক্রবর্তীর সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন নীতিশ চক্রবর্তী। এতে ২১ জন শিক্ষক ও শিল্পী প্রদীপ দাশকে সম্মাননা দেওয়া হয়। শেষে প্রদীপ দাশ ১০টি রবীন্দ্রসংগীত পরিবেশন করেন। বিজ্ঞপ্তি।