রাঙ্গুনিয়ায় জ্বালানি কাঠ উদ্ধার
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রাঙ্গুনিয়া সদর ইছাখালি জেলেপাড়া থেকে পাচারের সময় ১৪০ মণ জ্বালানি কাঠ উদ্ধার করা হয়েছে। উপজেলা নির্বাহী কর্মকর্তা তানভীর আজম সিদ্দিকী ২৯ ডিসেম্বর দুপুরে এসব কাঠ উদ্ধার করে উপজেলা ভূমি কার্যালয়ে নিয়ে আসেন। বিপুল পরিমাণ জ্বালানি কাঠ পাচারের খবর পেয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা দ্রুত ঘটনাস্থলে গিয়ে এসব কাঠ জব্দ করেন। একইসঙ্গে বাটখারাসহ মাপার যন্ত্রটিও তাঁরা জব্দ করেন। উপজেলা ভূমি কার্যালয়ের তহশিলদার মফিজুর রহমান জানান, জব্দ জ্বালানি কাঠের ওজন প্রায় ১৪০ মণ। বাজার মূল্য প্রায় ২৯ হাজার টাকা। উপজেলা নির্বাহী কর্মকর্তা তানভীর আজম সিদ্দিকী বলেন, সমপ্রতি গাছ ও জ্বালানি কাঠের পাচার বেড়ে গেছে। চট্টগ্রাম-কাপ্তাই সড়ক দিয়ে গাছ পাচার হচ্ছে চট্টগ্রাম শহরে এবং জ্বালানি কাঠ চলে যাচ্ছে বিভিন্ন উপজেলায় গড়ে ওঠা ইটভাটাগুলোতে।