রাঙ্গুনিয়ায় ডাকাত সর্দার গ্রেপ্তার
রাঙ্গুনিয়ার সরফভাটা ইউনিয়নের সিকদারপাড়া গ্রামের নিজ বাড়ি থেকে আন্তজেলা ডাকাত সর্দার নাসির উদ্দিনকে গ্রেপ্তার করা হয়েছে। পুলিশ ২২ জুলাই রাত সাড়ে ১১টায় তাঁকে গ্রেপ্তার করে।পুলিশ জানায়, সরফভাটা ইউনিয়নের সিকদারপাড়া গ্রামের সাহাব মিয়ার ছেলে ডাকাত সর্দার নাসির উদ্দিন (৩৭) নিজ বাড়িতে অবস্থান করার খবর পেয়ে থানার সহকারী উপপরিদর্শক স্বপন বড়ুয়া একদল পুলিশ নিয়ে বাড়ি ঘেরাও করে নাসিরকে গ্রেপ্তার করেন। এ সময় নাসির ধারালো অস্ত্র দিয়ে আঘাত করলে স্বপন বড়ুয়া আহত হন। স্বপন বড়ুয়া জানান, নাসির উদ্দিন চট্টগ্রাম শহরে অবস্থান করে দীর্ঘ দুই দশক ধরে রাঙ্গুনিয়াসহ বিভিন্ন জেলা-উপজেলায় ডাকাতি করে আসছেন। তাঁর বিরুদ্ধে বর্তমানে একটি ডাকাতি ও একটি অস্ত্র মামলায় গ্রেপ্তারি পরোয়ানা জারি রয়েছে। এ ছাড়া রাউজান, হাটহাজারী, বোয়ালখালী ও আনোয়ারা থানায় আরও সাতটি ডাকাতি মামলা রয়েছে তাঁর বিরুদ্ধে।