রাঙ্গুনিয়ায় দুর্নীতি রোধে শপথ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দুর্নীতি রোধে নাগরিক সচেতনতার বিকল্প নেই। সচেতনতা বাড়লে যেকোনো অনিয়ম ও খারাপ কাজের বিরুদ্ধে প্রতিরোধও বাড়বে। সেই সঙ্গে দেশপ্রেমকে সবকিছুর ওপরে স্থান দিলে সহজ ও স্বল্প সময়ে দুর্নীতিমুক্ত দেশ গঠন সম্ভব হবে। এ জন্য সমাজের সর্বস্তরের মানুষকে এগিয়ে আসতে হবে। রাঙ্গুনিয়া উপজেলা নির্বাহী কর্মকতা (ইউএনও) তানভীর আজম সিদ্দিকী এসব কথা বলেন। গত ২৬ জুলাই দুপুর ১২টায় উপজেলার হোছনাবাদ ইউনিয়ন পরিষদ মিলনায়তনে দুর্নীতি রোধে জনসচেতনতামূলক সমাবেশে প্রধান অতিথির বক্তৃতা দেন তিনি। সরকারের দুর্নীতিবিরোধী অভিযানের অংশ হিসেবে ইউএসএআইডি-প্রগতি কর্মসূচির আওতায় উপজেলায় দুর্নীতি রোধে ডেমোক্রেসি ওয়াচ ও উন্নয়ন সংস্থা এওয়াকের সহযোগিতায় এ সমাবেশ অনুষ্ঠিত হয়। হোছনাবাদ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নাজিম উদ্দিন সমাবেশে সভাপতিত্ব করেন। এতে বিশেষ অতিথি ছিলেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কর্মকর্তা বিজন কান্তি বিশ্বাস।সমাবেশে উপস্থিত ইউনিয়নের ব্যবসায়ী, চাকরিজীবী, ক্রীড়া, সাংস্কৃতিক ও নারী সংগঠনের চার শতাধিক সদস্য দাঁড়িয়ে দুর্নীতি না করার শপথ নেন। উপজেলা ভাইস চেয়ারম্যান দিলীপ সাহা ও নারী ভাইস চেয়ারম্যান রেহেনা আকতার এতে বক্তব্য দেন। পরে ইউএনও উপস্থিত দর্শকদের দুর্নীতিবিষয়ক বিভিন্ন প্রশ্নের জবাব দেন। এরপর কবিয়াল মোহাম্মদ ইউসুফ দুর্নীতিবিরোধী কবিগান করেন।