রাঙ্গুনিয়ায় পাসের হার বেড়েছে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাঙ্গুনিয়ায় এসএসসি পরীক্ষার ফলাফলে পাসের হার বেড়েছে। তবে জিপিএ-৫ কমেছে। দাখিল পরীক্ষায় পাসের হার ও জিপিএ-৫ দুটিই কমেছে। মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা কার্যালয় সূত্রে জানা গেছে, রাঙ্গুনিয়ায় ৩৯টি বিদ্যালয় থেকে এবার দুই হাজার ১০০ জন এসএসসি পরীক্ষায় অংশ নেয়। এক হাজার ৬২১ জন পাস করে। পাসের হার ৭৭ দশমিক ১৯। জিপিএ-৫ পেয়েছে ৩৬ জন। গতবার পাসের হার ছিল ৭১ দশমিক ৪৮। জিপিএ-৫ পেয়েছিল ৫৬ জন। দাখিল পরীক্ষায় ১৪টি মাদ্রাসা থেকে ৩৭৭ জন অংশ নেয়। পাস করেছে ৩১৯ জন। পাসের হার ৮৪ দশমিক ৬২। জিপিএ-৫ পেয়েছে ৩১ জন। গতবার দাখিল পরীক্ষায় পাসের হার ছিল শতভাগ। জিপিএ-৫ পায় ৩৬ জন।রাঙ্গুনিয়া উপজেলা মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা কার্যালয়ের একাডেমিক তত্ত্বাবধায়ক বদরুল ইসলাম জানান, এসএসসি পরীক্ষায় উপজেলার মধ্যে সর্বোচ্চ আটজন জিপিএ-৫ পেয়েছে পোমরা উচ্চবিদ্যালয় থেকে। এ ছাড়া পোমরা শহীদ জিয়ানগর উচ্চবিদ্যালয় থেকে পাঁচজন, রাঙ্গুনিয়া আদর্শ বহুমুখী পাইলট উচ্চবিদ্যালয় থেকে চারজন, রাঙ্গুনিয়া খীলমোগল রসিক উচ্চবিদ্যালয় থেকে চারজন, মরিয়মনগর বহুমুখী উচ্চবিদ্যালয় থেকে তিনজন, পশ্চিম সরফভাটা মীরেরখীল উচ্চবিদ্যালয় ও রাঙ্গুনিয়া মজুমদারখীল উচ্চবিদ্যালয় থেকে দুইজন, ঘাটচেক উচ্চবিদ্যালয়, খুরুশিয়া দ্বারিকোপ উচ্চবিদ্যালয়, শিলক হামিদ শরীফ বালিকা উচ্চবিদ্যালয়, সুখবিলাস উচ্চবিদ্যালয়, চন্দ্রঘোনা আদর্শ বহুমুখী উচ্চবিদ্যালয়, রোটারি বেতাগি ইউনিয়ন উচ্চবিদ্যালয়, দক্ষিণ রাঙ্গুনিয়া শিলক বহুমুখী উচ্চবিদ্যালয়, পূর্ব সরফভাটা আইডিয়াল উচ্চবিদ্যালয় থেকে একজন করে জিপিএ-৫ পেয়েছে। তবে পাসের দিক থেকে ভালো করেছে উত্তর পদুয়া বহুমুখী উচ্চবিদ্যালয়। পাসের হার ৯৪ দশমিক ৩৪। এদিকে, কারিগরি শিক্ষা বোর্ডের অধীনে রাঙ্গুনিয়া আদর্শ বহুমুখী উচ্চবিদ্যালয়ে ভোকেশনাল থেকে চারজন শিক্ষার্থী জিপিএ-৫ পেয়েছে।দাখিল পরীক্ষায় রাঙ্গুনিয়া আলমশাহপাড়া কামিল মাদ্রাসা থেকে জিপিএ-৫ পেয়েছে নয়জন শিক্ষার্থী। নুরুল উলুম ফাজিল মাদ্রাসা থেকে জিপিএ-৫ পেয়েছে পাঁচজন, রাণীরহাট আল আমিন হামেদিয়া ফাজিল মাদ্রাসা থেকে চারজন, জামেয়া নঈমীয়া তৈয়বিয়া ফাজিল মাদ্রাসা থেকে চারজন, আহম্মদীয় ইসলামিয়া দাখিল মাদ্রাসা থেকে তিনজন, হজরত খাদিজা (রা.) বালিকা দাখিল মাদ্রাসা ও মাদ্রাসা-এ তৈয়্যবিয়া অদুদিয়া সুন্নিয়া থেকে দুইজন, পোমরা জামেউল উলুম ফাজিল মাদ্রাসা ও মরিয়মনগর ইসলামিয়া আলিম মাদ্রাসা থেকে একজন করে জিপিএ-৫ পেয়েছে।