
রাঙ্গুনিয়া পৌরসভার নবনির্বাচিত মেয়র মোহাম্মদ শাহজাহান সিকদারকে সৈয়দবাড়ী গ্রামবাসীর পক্ষ থেকে সংবর্ধনা দেওয়া হয়েছে। ২৪ মার্চ রাতে সৈয়দবাড়ী সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠানে সভাপতিত্ব করেন খাগড়াছড়ির গোলাবাড়ী ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মো. জাফর উল্লাহ। প্রধান অতিথি ছিলেন উত্তর জেলা আওয়ামী লীগের সাংস্কৃতিকবিষয়ক সম্পাদক স্বজন কুমার তালুকদার। উদ্বোধক ছিলেন রাঙ্গুনিয়া ইউসিসি লিমিটেডের চেয়ারম্যান মো. ছাদেকুন নূর সিকদার।
মেয়র মোহাম্মদ শাহজাহান সিকদার তাঁর বক্তব্যে পৌর এলাকার উন্নয়নের গতি ত্বরান্বিত করতে সবার সহযোগিতা কামনা করেন।
অনুষ্ঠানে প্রধান আলোচক ছিলেন শিক্ষাবিদ মো. নুরুল হক। বিশেষ অতিথি ছিলেন উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক শামসুল আলম তালুকদার, সাংগঠনিক সম্পাদক আকতার হোসেন খান, রাঙ্গুনিয়া মহিলা কলেজের অধ্যক্ষ ছরোয়ার ছালেক সিকদার, মুক্তিযোদ্ধা মো. ইউনুচ মিয়া, সুধন চৌধুরী, আল-সাফা ইন্টারন্যাশনালের চেয়ারম্যান এস এম মুবিনুল হক, শিক্ষানুরাগী নাজিম উদ্দিন, সংবর্ধনা প্রস্তুতি কমিটির আহ্বায়ক মো. ফারুক ছালেক সিকদার, যুগ্ম আহ্বায়ক রিয়াজ উদ্দিন আহমেদ, পৌর কাউন্সিলর মো. সেলিম, এনাম উদ্দিন, নুরুল আবছার, লোকমানুল হক তালুকদার, সিরাজুল ইসলাম প্রমুখ। বিজ্ঞপ্তি।