রাঙ্গুনিয়ায় প্রাথমিক শিক্ষা সপ্তাহ উপলক্ষে শোভাযাত্রা
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
জাতীয় প্রাথমিক শিক্ষা সপ্তাহ পালন উপলক্ষে ৭ জানুয়ারি রাঙ্গুনিয়ায় শোভাযাত্রা বের করা হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা তানভীর আজম সিদ্দিকী এতে নেতৃত্ব দেন। প্রাথমিক শিক্ষা কর্মকর্তা আবদুল হামিদ, পৌর মেয়র নুরুল আমিন তালুকদার, উপজেলা হিসাবরক্ষণ কর্মকর্তা সুকোমল বড়ুয়া, প্রাথমিক শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক রঞ্জন বড়ুয়াসহ শিক্ষক-শিক্ষার্থীরা শোভাযাত্রায় অংশ নেন। পরে উপজেলা সদর শহীদ মিনার চত্বরে জাকির হোসেন সরকারি প্রাথমিক বিদ্যালয় এবং জাকির হোসেন একাডেমি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীরা সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করে।