রাঙ্গুনিয়ায় বন্ধুসভার প্রস্তুতি সভা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাঙ্গুনিয়ায় বন্ধুসভার কমিটি গঠনের লক্ষ্যে এক প্রস্তুতি সভা ২৭ সেপ্টেম্বর রাঙ্গুনিয়া কলেজ মিলনায়তনে অনুষ্ঠিত হয়। কলেজের অধ্যক্ষ তরুণ কান্তি বড়ুয়ার সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন প্রথম আলোর সহযোগী সম্পাদক কবি বিশ্বজিৎ চৌধুরী। তিনি বলেন, ‘প্রথম আলো বন্ধুসভায় দুটি পথ রয়েছে। একটি নিজের জন্য কিছু করা—যা নিজের প্রতিভা বিকাশে সহায়ক হবে। অন্যটি হচ্ছে মানবসেবা—যার মাধ্যমে ইভ টিজিং ও মাদক সেবনের মতো গর্হিত কাজ থেকে বেরিয়ে আসা যাবে।’ সভাপতির বক্তব্যে অধ্যক্ষ তরুণ কান্তি বড়ুয়া বলেন, বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের মাধ্যমে প্রথম আলো সর্বাধিক প্রচারিত ও পাঠকপ্রিয় পত্রিকা হিসেবে খ্যাতি অর্জন করেছে। পাশাপাশি ইভ টিজিং, এসিড নিক্ষেপ ও মাদক সেবন থেকে তরুণ সমাজকে বাঁচাতে কাজ করছে। অদম্য মেধাবৃত্তি সহায়তা দিয়ে মেধাবী জাতি গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। সভায় বক্তব্য দেন কলেজের উপাধ্যক্ষ মো. আবু ইউসুফ, অধ্যাপক বিশ্বজিৎ রায় চৌধুরী, রাঙ্গুনিয়া উচ্চবিদ্যালয়ের শিক্ষক মো. আবু সায়েম, মো. হেলাল প্রমুখ। উপস্থিত ছিলেন ব্যবসায়ী, চাকরিজীবী, শিক্ষার্থীসহ বিভিন্ন শ্রেণী-পেশার লোকজন। রাঙ্গুনিয়া বন্ধুসভায় শামিল হতে আগ্রহীদের ০১৯২৫৮৭৩৯৩৪ নম্বরে যোগাযোগ করার অনুরোধ জানানো হয়।