রাঙ্গুনিয়ায় বিনা প্রতিদ্বন্দ্বিতায় ভাইস চেয়ারম্যান হচ্ছেন রেহেনা আখতার
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রাঙ্গুনিয়া উপজেলা পরিষদ নির্বাচনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় মহিলা ভাইস চেয়ারম্যান নির্বাচিত হচ্ছেন উপজেলা মহিলা লীগের সভাপতি বতর্মান নারী ভাইস চেয়ারম্যান রেহেনা আখতার বেগম।
একই পদে মনোনয়নপত্র জমাদানকারী উত্তর জেলা মহিলা লীগের সহসভাপতি রোকেয়া বেগম ৬ মার্চ তাঁর মনোনয়নপত্র প্রত্যাহার করে নেওয়ায় রেহেনা আখতার বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হচ্ছেন।
বিষয়টি নিশ্চিত করেছেন সহকারী রিটার্নিং কর্মকর্তা ও রাঙ্গুনিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সাইফুল ইসলাম মজুমদার। তিনি জানান, দুই প্রার্থীর মধ্যে রোকেয়া বেগম মনোনয়নপত্র প্রত্যাহার করে নেওয়ায় বিনা প্রতিদ্বন্ধিতায় নির্বাচিত হতে যাচ্ছেন রেহেনা আখতার বেগম। তবে এ ব্যাপারে আনুষ্ঠানিক ঘোষণা এখনো দেওয়া হয়নি।