রাঙ্গুনিয়ায় ব্যবসায়ী হত্যার প্রতিবাদে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাঙ্গুনিয়ার রানির হাটে ব্যবসায়ী জাহাঙ্গীর আলম তালুকদার ও রাশেদ মিয়া চৌধুরীর খুনিদের গ্রেপ্তারের দাবিতে ১২ ফেব্রুয়ারি অবস্থান ধর্মঘট পালন করেছেন স্থানীয় ব্যবসায়ীরা। ওই দিন সকাল ছয়টা থেকে দুপুর দুইটা পর্যন্ত দোকান বন্ধ রেখে অবস্থান ধর্মঘট পালন করা হয়।

ধর্মঘট চলাকালে অনুষ্ঠিত সমাবেশে সভাপতিত্ব করেন রাজানগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জামাল উদ্দিন মোস্তফা জাহাঙ্গীর। বক্তব্য দেন সাবেক চেয়ারম্যান কে কে রফিক বিন চৌধুরী, সন্ত্রাস নির্মূল কমিটির সমন্বয়ক কামাল উদ্দিন চৌধুরী, ব্যবসায়ী মো. ইউছুফ চৌধুরী, ইকবাল হোসেন চৌধুরী, শাহেদ কামাল, আরিফুল হক চৌধুরী, ইউছুফ মাতব্বর, আবদুস সাত্তার, হাসান তালুকদার, বিভূতি ভূষণ সেন প্রমুখ।

বক্তারা বলেন, খুনিদের অবিলম্বে গ্রেপ্তার না করলে হরতাল-অবরোধের কর্মসূচি দেওয়া হবে।

প্রসঙ্গত, গত ২৩ জানুয়ারি রাত সাড়ে ১০টায় এলাকার চিহ্নিত সন্ত্রাসীরা রানির হাট বাজারের ব্যবসায়ী জাহাঙ্গীর আলম তালুকদারকে গুলি করে হত্যা করে। এর আগে ২০১২ সালের ১১ আগস্ট কিরিচ দিয়ে কুপিয়ে হত্যা করা হয় ব্যবসায়ী রাশেদ মিয়া চৌধুরীকে।

প র শু রা ম