রাঙ্গুনিয়ায় মৎস্য সপ্তাহ উপলক্ষে শোভাযাত্রা ও আলোচনা সভা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

‘অন্ন বস্ত্র বাসস্থান মাছ চাষে সমাধান’ এই প্রতিপাদ্য সামনে রেখে রাঙ্গুনিয়ায় বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে ২ জুলাই উদ্বোধন করা হয় জাতীয় মৎস্য সপ্তাহ। উপজেলা মৎস্য দপ্তর এসব কর্মসূচির আয়োজন করে।
এ উপলক্ষে উপজেলা পরিষদ চত্বর থেকে বের করা হয় শোভাযাত্রা । এরপর পুকুরে মাছের পোনা অবমুক্ত করা হয়। পরে উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত হয় আলোচনা সভা। সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ সাইফুল ইসলাম মজুমদার। এতে প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান মুহাম্মদ আলী শাহ। বিশেষ অতিথি ছিলেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মোহাম্মদ আকতার হোসেন ও রেহেনা আখতার বেগম। মূল প্রবন্ধ পাঠ করেন উপজেলা মৎস্য কর্মকর্তা রফিকুল ইসলাম। আরও বক্তব্য দেন উপজেলা কৃষি কর্মকর্তা মো. আক্তারুজ্জামান, নজরুল ইসলাম তালুকদার, আবদুল মান্নান তালুকদার, মৎস্যচাষি খোরশেদ আলম প্রমুখ।
সভায় উপজেলার তিন সেরা মাছচাষি সিরাজুল ইসলাম, রাজন তালুকদার ও শাহনেওয়াজ আকতারকে পুরস্কৃত করা হয়।