রাঙ্গুনিয়ায় শিক্ষক-শিক্ষার্থীদের মধ্যে বৃত্তি প্রদান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাঙ্গুনিয়ার শামসুল আলম-শামসুন নাহার মেমোরিয়াল ট্রাস্টের উদ্যোগে স্কুল ও মাদ্রাসার শিক্ষক-শিক্ষার্থীদের প্রায় ১১ লাখ টাকার বৃত্তি দেওয়া হয়েছে। এ উপলক্ষে ২১ মার্চ স্থানীয় একটি কমিউনিটি সেন্টারে অনুষ্ঠানের আয়োজন করা হয়। ট্রাস্টের প্রধান সমন্বয়ক এস এম ইলিয়াসের সভাপতিত্বে ও মরিয়মনগর বহুমুখী উচ্চবিদ্যালয়ের শিক্ষক মুক্তি সাধন বড়ুয়ার সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম ডায়াবেটিক জেনারেল হাসপাতালের নির্বাহী কর্মকর্তা এম এম শাহ আলমগীর। অন্যান্যের মধ্যে বক্তব্য দেন নুরুল ইসলাম, ওপেয়ারা ইলিয়াস, আশিষ কান্তি চৌধুরী, মোহাম্মদ নুরুল হক প্রমুখ। অনুষ্ঠানে মরিয়মনগরের দুটি উচ্চবিদ্যালয় এবং দুটি মাদ্রাসার ৩০০ শিক্ষার্থী ও চারজন শিক্ষককে এই বৃত্তি দেওয়া হয়। বিজ্ঞপ্তি।