রাঙ্গুনিয়ায় শোভাযাত্রা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নারী দিবস উপলক্ষে রাঙ্গুনিয়া উপজেলা মহিলাবিষয়ক অধিদপ্তর ও কারিতাস সার্বিক মানব উন্নয়ন সংগঠনের উদ্যোগে শোভাযাত্রা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। শোভাযাত্রার উদ্বোধন করেন উপজেলা মহিলাবিষয়ক কর্মকর্তা নাজমুন নাহার। শেষে চাঁদু দাশের সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে বক্তব্য দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা তানভীর আজম সিদ্দিকী, চেয়ারম্যান মো. ইদ্রিস আজগর, আবদুল হামিদ, আকরাম উদ্দীন, আজহার উদ্দীন, রাজিয়া সুলতানা প্রমুখ। বিজ্ঞপ্তি।