রাঙ্গুনিয়ায় সুন্দর হাতের লেখা প্রতিযোগিতা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাঙ্গুনিয়ার সৈয়দবাড়ি গ্রামের সামাজিক সংগঠন নূরের আলো একতা সংঘের উদ্যোগে শিক্ষার্থীদের সুন্দর হাতের লেখা প্রতিযোগিতা ১৮ এপ্রিল সৈয়দবাড়ী সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়। এতে উপজেলার বিভিন্ন প্রাথমিক ও উচ্চবিদ্যালয়ের ২৪০ জন প্রতিযোগী অংশ নেয়। প্রতিযোগিতা শেষে বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়। পুরস্কার বিতরণী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কেপিএম উচ্চবিদ্যালয়ের অবসরপ্রাপ্ত শিক্ষক মো. নুরুল হক। অতিথি ছিলেন অবসরপ্রাপ্ত শিক্ষক কামাল উদ্দিন আহমেদ ও ওয়ার্ড কাউন্সিলর কপিল উদ্দিন সিকদার। রাঙ্গুনিয়া উচ্চবিদ্যালয়ের শিক্ষক আবু সায়েমের সঞ্চালনায় অন্যদের মধ্যে বক্তব্য দেন শিক্ষক রুবায়েদ রাশেদ, মো. হারুন, প্রকৌশলী নাসির উদ্দীন, শিক্ষিকা শিখা রানি দে, মুনিরা বেগম, সম্ভু কান্তি বিশ্বাস, নুরের আলো একতা সংঘের আহ্বায়ক দেলোয়ার হোসেন, যুগ্ম আহ্বায়ক মাসুদ কবির প্রমুখ।

প্রতিযোগিতায় সেরা নির্বাচিত হয় রাঙ্গুনিয়া পাবলিক বিদ্যালয়ের ছাত্র প্রীতম সাহা। এ ছাড়া আরও ১৯ জনকে পুরস্কার দেওয়া হয়।

অনুষ্ঠানে বক্তারা বলেন, এ ধরনের প্রতিযোগিতা শিক্ষার্থীদের মেধার বিকাশে সহায়ক ভূমিকা রাখবে।