রাঙ্গুনিয়ায় স্বেচ্ছাসেবক লীগের সমাবেশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মহান স্বাধীনতা দিবস উপলক্ষে রাঙ্গুনিয়া উপজেলা ও পৌরসভা স্বেচ্ছাসেবক লীগের উদ্যোগে সমাবেশ ২১ মার্চ রোয়াজারহাট রাঙ্গুনিয়া ক্লাব প্রাঙ্গণে নাসির উদ্দিনের সভাপতিত্বে ও দিদারুল আলমের পরিচালনায় অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন উত্তর জেলা আওয়ামী লীগের সহসভাপতি মো. মঈনুদ্দীন। বিশেষ অতিথি ছিলেন উপজেলা আওয়ামী লীগ সভাপতি খলিলুর রহমান চৌধুরী, শওকত আলম, বেদারুল আলম চৌধুরী, সৈয়দা রিফাত আকতার, সেলিম উদ্দিন, নাজমুল হায়দার, জাফর উল্লাহ খান, মো. নুরুল্লাহ ও মোহাম্মদ হাসান। বিজ্ঞপ্তি।