রাঙ্গুনিয়ায় ৭০ প্রতিবন্ধী পেলেন হুইলচেয়ার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাঙ্গুনিয়া উপজেলার ৭০ জন প্রতিবন্ধীর মধ্যে হুইলচেয়ার বিতরণ করা হয়েছে। প্রতিবন্ধী সেবা ও সাহায্যকেন্দ্র রাঙ্গুনিয়া কার্যালয়ের উদ্যোগে জাতীয় প্রতিবন্ধী ফাউন্ডেশন প্রকল্পের আওতায় ২২ ডিসেম্বর এসব হুইলচেয়ার বিতরণ করা হয়। এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা প্রতিবন্ধীবিষয়ক কর্মকর্তা সাইদা ফেরদৌস। প্রধান অতিথি ছিলেন রাঙ্গুনিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সাইফুল ইসলাম মজুমদার। আরও বক্তব্য দেন উপজেলা স্বাস্থ্য ও পরিবারকল্যাণ কর্মকর্তা মো. আবু তৈয়ব, চন্দ্রঘোনা ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান ইদ্রিছ আজগর, প্রতিবন্ধী সেবা ও সাহায্যেকেন্দ্রের কনসালট্যান্ট সুবীর দেবনাথ প্রমুখ।