রাজউকে চাকরি
পদের নাম: উপসহকারী প্রকৌশলী (সিভিল)।
পদের সংখ্যা: ১৬।
বয়স: ১৮ থেকে ৩০ বছর।
যোগ্যতা: কোনো স্বীকৃত প্রতিষ্ঠান থেকে পুরকৌশলে দ্বিতীয় বিভাগে ডিপ্লোমা (কোটা-সংক্রান্ত সরকারি বিধানাবলি অনুসরণ করা হবে)।
বেতন: ১৬০০০-৩৮৬৪০ টাকা।
আবেদনের ঠিকানা: আগ্রহী প্রার্থীদের রাজউকের ওয়েবসাইট (www.rajukdhaka.gov.bd) থেকে ডাউনলোডকৃত ফরম যথাযথভাবে পূরণপূর্বক পরিচালক (প্রশাসন), রাজউক, ঢাকা বরাবরে ডাকযোগে আবেদন পৌঁছাতে হবে। আবেদনপত্রের সঙ্গে প্রথম শ্রেণির গেজেটেড অফিসার কর্তৃক চারিত্রিক সনদ, সব শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতার প্রমাণস্বরূপ সনদের সত্যায়িত ফটোকপি, সম্প্রতি তোলা পাসপোর্ট আকারের ৩ কপি সত্যায়িত রঙিন ছবি, স্থানীয় ইউনিয়ন পরিষদ/পৌরসভা/সিটি করপোরেশন চেয়ারম্যান/মেয়র কর্তৃক নাগরিকত্ব সনদের সত্যায়িত ফটোকপি, জন্মনিবন্ধন/জাতীয় পরিচয়পত্রের সত্যায়িত ফটোকপি এবং চেয়ারম্যান, রাজউক, ঢাকার অনুকূলে ৫০০ টাকা মূল্যের পে-অর্ডার/ব্যাংক ড্রাফট (অফেরতযোগ্য) সংযুক্ত করতে হবে।
আবেদনের শেষ তারিখ: ৩১ জুলাই ২০১৬।