রাজনীতিতে মমতা
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মমতা বন্দ্যোপাধ্যায় রাজনৈতিক জীবনের শুরুতে যুক্ত হন কংগ্রেস দলের সঙ্গে। তিনি ১৯৭৬ থেকে ১৯৮০ সাল পর্যন্ত পশ্চিমবঙ্গ মহিলা কংগ্রেসের সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করেন। ১৯৮৪ সালের সাধারণ নির্বাচনে সাংসদ হন। নিখিল ভারত যুব কংগ্রেসের সাধারণ সম্পাদকের দায়িত্বেও ছিলেন তিনি। সাধারণ জীবনযাপন ও সরকারবিরোধী অগ্নিবর্ষী বক্তৃতার জন্য পশ্চিমবঙ্গে দ্রুত জনপ্রিয়তা পান। ১৯৯১ সালে নরসীমা রাও সরকারের মন্ত্রিসভায় প্রতিমন্ত্রী হিসেবে স্থান করে নেন মমতা। ১৯৯৭ সালে কংগ্রেস থেকে বেরিয়ে ‘তৃণমূল কংগ্রেস’ গঠন করেন। ১৯৯৯ সালে বিজেপি নেতৃত্বাধীন জোটে যোগ দিয়ে রেলমন্ত্রীর দায়িত্ব পান। ২০০৯ সালের নির্বাচনে কংগ্রেস নেতৃত্বাধীন ইউপিএর সঙ্গে জোটবদ্ধ হয়ে নির্বাচনে অংশ নেন তিনি। বর্তমানে ইউপিএ সরকারের রেলমন্ত্রীর দায়িত্ব পালন করছেন। সূত্র: উইকিপিডিয়া