রাজনীতিতে শিশুদের অনীহা
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
জরিপ চালানোর সময় শিশুদের প্রশ্ন করা হয়েছিল, বড় হয়ে তারা রাজনীতিতে যোগ দেবে কি না। শহরে বসবাসকারী ৭৪ শতাংশ ও গ্রামে বসবাসকারী ৬৫ শতাংশ শিশু মন্তব্য করেছে, তারা রাজনীতিতে যোগ দিতে চায় না। গ্রামে বসবাসকারী মেয়েশিশুদের চেয়ে (৬৯ শতাংশ) শহরে বসবাসকারী মেয়েশিশুরা (৭৮ শতাংশ) ভবিষ্যতে রাজনীতিতে যোগ দিতে আগ্রহী নয়।
রাজনীতিতে যোগ দিতে চায় না কেন—এ প্রশ্ন উত্তরদাতাদের করা হলে ৮৪ শতাংশ বলে যে তারা রাজনীতি পছন্দ করে না। ৮০ শতাংশের বেশি বলেছে, রাজনীতি দুর্নীতি ও সহিংসতার সঙ্গে সম্পৃক্ত।