রাজনীতিবিজ্ঞান বিভাগের পুনর্মিলনী উত্সব কমিটির সভা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের রাজনীতিবিজ্ঞান বিভাগের ৪০ বছর পূর্তি ও প্রথম পুনর্মিলনী উত্সব কমিটির সভা গত ২৩ জানুয়ারি নগরের সাউথপয়েন্ট স্কুল অ্যান্ড কলেজ মিলনায়তনে অনুষ্ঠিত হয়। কমিটির আহ্বায়ক রাশিদা খানমের সভাপতিত্বে সভায় বক্তব্য দেন আ ন ম মুনির আহমদ চৌধুরী, নুর-উল আরশাদ চৌধুরী, আফতাব উদ্দিন আহমেদ, নাসিমুল গণি, মাহমুদা আক্তার ও কাজী জসীম। সভায় ২০ ফেব্রুয়ারি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে বিভাগের ৪০ বছর পূর্তি ও প্রথম পুনর্মিলনী উত্সব উদ্যাপনের সিদ্ধান্ত হয়। আগ্রহীদের ৬ ফেব্রুয়ারির মধ্যে নিবন্ধন করতে হবে। বিস্তারিত ফোনে (০১৭২০-১৫০১৫৯, ০৩১-৬৫৬৭০১, ০১৭১৩-০৬৬২৩৭) জানা যাবে। বিজ্ঞপ্তি।