রাজনীতিবিদদের কষ্ট

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বেফাঁস কথাবার্তাঅযথা কথাবার্তা আমরা কতই না বলি। কত মানুষ আউলফাউল বকেই যাচ্ছে সারা দিন; কই, কেউ তো তাদের কিছু বলে না! কিন্তু দেশের রাজনীতিবিদেরা একবার একটু বেফাঁস কথা বললে বা ভুল করে ভুল বকলেই হয়েছে কাজ! সবাই সেটা নিয়ে শুরু করে টানাটানি। সেই সঙ্গে দিনরাত তাঁকে নিয়ে খোঁচাখুঁচি। মনের ভাবটা একটু যে আরামে প্রকাশ করবেন, তাঁদের সে উপায় নেই। রাজনীতিবিদ হয়েছেন, বলে কি তাঁদের বাক্স্বাধীনতা নেই? ভোট চাওয়ার সময়রাজার নীতি নিয়ে তাঁদের কাজকারবার। সব সময় দামি গাড়িতে চলাফেরা, উচ্চ শ্রেণীর লোকজনের সঙ্গে তাঁদের ওঠাবসা। কিন্তু দুঃখ, ভোট চাওয়ার জন্য ভোটের সময় কত নিচে নামতে হয় তাঁদের। অলিগলির মধ্য দিয়ে কত নোংরা জায়গায় গিয়ে কত সাধারণ মানুষের হাত ধরতে হয়। ভোট চাওয়ার জন্য পা না ধরলেও পা ধরার মতোই কাজ করতে হয়। এ ব্যাপারে জনৈক রাজনীতিবিদের কথা হচ্ছে, ‘ক্যান রে ভাই, শেষ পর্যন্ত তো আমাদেরকেই ভোট দিবি, তা-ও ভোট চাওয়ার জন্য আমাদের দিয়ে এত কষ্ট করাস?’টাকা-পয়সা এদিক-ওদিক করাদেশে কত মানুষ ধনী, কত মানুষ লাখ লাখ টাকা আয় করছে। তা দেখে রাজনীতিবিদদের শখ জাগে একটু ধনী হওয়ার, একটা ভালো বাড়ি, ভালো গাড়ির মালিক হওয়ার। তাঁদের তো অন্য কোনো পেশা নেই। রাজনীতি করতে গিয়ে অন্য কোনো কাজে মনও দিতে পারেন না। তাই উপায় না দেখে বিভিন্ন খাত থেকে কিছু টাকা না হয় এদিক-ওদিক করেন তাঁরা—ব্যস, শুরু হয় লোকের অহেতুক জ্বালাতন। লজ্জাকর ব্যাপার হচ্ছে, সরাসরি চোর উপাধি দিয়ে দেওয়া হয়। আরে, কত লোকই তো টাকা-পয়সা এদিক-ওদিক করে, আর দোষ দেওয়া হয় শুধু রাজনীতিবিদদের। দেনদরবারের চাপরাজনীতিবিদদের আরেক কষ্ট, সাধারণ মানুষের দেনদরবারের চাপ। সকালে ঘুম থেকে উঠে রাতে ঘুমোতে যাওয়ার আগ পর্যন্ত বিচিত্র সব সমস্যা নিয়ে আসে বিভিন্ন শ্রেণীর মানুষ। কারও মেয়ের বিয়ে, কারও চাকরি, কারও এলাকার উন্নয়ন—দম ফেলার ফুরসত নেই। লোকে যেন ভুলে যায় রাজনীতিবিদেরাও মানুষ! কারও মন রক্ষা না হলে নানা কথা ছড়িয়ে যায়। কেউ যেন তাঁদের কষ্টটুকু উপলব্ধি করতে চায় না।ছেলেমেয়ে নিয়ে কথাপ্রতিবছর উন্নত জীবন যাপনের জন্য, উচ্চশিক্ষার জন্য কতজনের ছেলেমেয়ে বিদেশে যায়। এ কারণে রাজনীতিবিদেরাও ছেলেমেয়েকে পাঠান বিদেশে। আর তাতেই এ দেশের লোকেরা কত কথা শোনায় তাঁদের—টাকা কোথা থেকে পেলেন; মুখে দেশের কথা, কিন্তু সন্তানেরা বিদেশে কেন—এহেন বক্তব্যের বাণে সব সময় হতে হয় জর্জরিত। কত মানুষের ছেলেরা দুষ্টুমি করে, তাতে কিছু হয় না। রাজনীতিবিদদের ছেলেরা করলেই যত দোষ! আরে, দোষ করে সন্তানেরা, টানাটানি পড়ে রাজনীতিবিদ বাবাকে নিয়ে!ত্রিমুখী আক্রমণকয়েক বছর ধরে শুরু হয়েছে রাজনীতিবিদদের বিরুদ্ধে ত্রিমুখী আক্রমণ। তাঁরা ভালো-মন্দ কিছু করলেই হলো, সুশীলেরা টিভির টক শোতে ক্রমাগত আক্রমণ করতেই থাকেন, যেন কী ক্ষতি না করেছেন তাঁদের। আরেক দিকে সাংবাদিকেরা তাকিয়ে আছেন শ্যেনদৃষ্টিতে। এর সঙ্গে নতুন যুক্ত হয়েছে ব্লগ, ফেসবুক। কিছু বাচ্চা পোলাপান প্রমাণসহ হাজির হয় চকিতেই। এমন ত্রিমুখী আক্রমণে সমাজে মুখ দেখানো দায় হয়ে পড়েছে রাজনীতিবিদদের।বিরোধী দলে গেলেরাজনীতিবিদদের সবচেয়ে বড় কষ্ট বিরোধী দলে গেলে। এক নিমেষেই যেন অনেক কিছু হারিয়ে যায়। তাঁরা পড়ে যান মহা বিব্রতকর পরিস্থিতিতে। হরতালে রোদের মধ্যে নামা, মাঝেমধ্যে অনশন করা এবং সবচেয়ে মারাত্মক হচ্ছে পুলিশের লাঠির গুঁতা। তার ওপর রয়েছে মাঝেমধ্যে জেলে যাওয়া। এসব ধকল এক দিন-দুই দিন নয়, পাঁচ বছর পর্যন্ত সহ্য করতে হয়। এই দুঃখ কোথায় রাখবেন তাঁরা?দলের মধ্যে বেকায়দা অবস্থাসাধারণ মানুষের শেষ আশ্রয়স্থল হিসেবে কিছু না কিছু থাকে, রাজনীতিবিদদের শেষ জায়গা তাঁদের সাধের নিজের দল। অনেক সময় কষ্টটা পান দলের মধ্য থেকেই। নিজের কর্মকাণ্ডের জন্য অনেক সময় বেকায়দায় পড়ে যান দলের মধ্যে। যে পাতিনেতারা তাঁকে দিনরাত সালাম দিত, তারাই পারলে গুষ্টি উদ্ধার করে ছাড়ে। তা ছাড়া সিনিয়র নেতার কটূক্তি ও দলীয় প্রধানের নরম-গরম কথা তো রয়েছেই। নিজের দল থেকে পাওয়া এমন কষ্ট মনে বড়ই আঘাত দেয় তাঁদের। আঁকা: শিখা